এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণ করেছিল তিন ব্যক্তি। মারধরও করছিল। সেই কিশোরীকে
উদ্ধারের জন্য এক দোকানদার গেলে সেখান থেকে পালিয়ে যায় ধর্ষকরা।
সেই সুযোগে প্রাণ বাঁচাতে
নগ্ন অবস্থাতেই ছুটতে শুরু করে কিশোরী। গত সোমবার সকালে ভারতের রাজস্থানে ঘটেছে এই
ঘটনা।
এনডিটিভি বলছে, তিন অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ। রাজস্থানের ভিলওয়ারার
বাসিন্দা ওই কিশোরী তার বন্ধু ও ফুফাতো বোনের সঙ্গে মেলা থেকে ফেরার পথে এক মন্দিরের
সামনে তিন ব্যক্তি তাদের পথ আটকায়।
কিশোরীর বোন পালাতে পারলেও মেয়েটিকে টেনে এক নির্জন স্থানে নিয়ে যায় অভিযুক্তরা।
তারপর সেখানেই তাকে ধর্ষণ করে। তার বোন কাছের এক বাজারে এসে বোনের পরিস্থিতির কথা জানিয়ে
সাহায্য প্রার্থনা করে এক দোকানদারের কাছে।
আরও পড়ুনঃ ধর্ষণের সময় স্বামীকে ধরে ফেলেছে স্ত্রী
বোনের কাছে ঘটনা শোনার পর ওই দোকানদার ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় মেয়েটিকে
হেনস্তা করছে অভিযুক্ত ধর্ষকরা।
দোকানদারকে দেখার পরই ওই তিন অভিযুক্ত পালিয়ে যায়।
আর সে সুযোগে মেয়েটি নগ্ন অবস্থায় আতঙ্কিত হয়ে নগ্ন অবস্থায় সেখান থেকে দৌড় শুরু করে।
পুলিশকে ওই দোকানদার জানিয়েছেন, আহত কিশোরী নগ্নাবস্থায় দৌড়াতে শুরু করে।
আতঙ্কে তখন তার কোনও হুঁশ ছিল না। সে ওই অবস্থায় প্রায় অর্ধেক কিলোমিটার পথ দৌড়ে যায়।
এরপর তাকে থামিয়ে তাকে জামাকাপড় তুলে দেন তিনি।
স্থানীয় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, মেয়েটি তার বন্ধু ও
বোনের সঙ্গে মন্দিরের কাছে পৌঁছালে তিন সন্দেহভাজন ব্যক্তি তাদের ধাওয়া করে।
তারা সেখানে
বসে মদ্যপান করছিল। বাকি দুজন পালাতে পারলেও কিশোরী পারেনি। এরপর তাকে নির্জন স্থানে
নিয়ে ধর্ষণ করা হয়।
কিশোরীকে ধর্ষণের অপরাধে মামলা দায়ের হয়েছে। প্রথম শ্রেণির আদালতে মামলাটি
বিচার হবে। নামকরা এক কর্মকর্তা মামলাটির তত্ত্বাবধান করবেন। দোকানদার, নির্যাতিতা
কিশোরী ও তার বন্ধুদের বিবৃতি গ্রহণ করেছে পুলিশ।

No comments:
Post a Comment