Breaking

Saturday, September 14, 2019

ধর্ষণের সময় স্বামীকে ধরে ফেলেছে স্ত্রী


Wife caught husband during rape
Wife caught husband

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার খাসকররা গ্রামে এ ঘটনা ঘটে।

শুক্রবার বিকেলে ওই গৃহবধূ এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী শরিফুলের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

স্থানীয় সূত্রে গেছে, ঘটনার দিন ওই গৃহবধূর স্বামী ব্যক্তিগত কাজে ঝিনাইদহে গিয়ে আটকে যান। তিনি বাড়ি ফিরতে না পেরে ঝিনাইদহে রাতযাপন করেন। ওই গৃহবধূ বাড়িতে একা থাকার সুযোগে প্রতিবেশী শরিফুল ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে।

এদিকে রাতে ঘর থেকে শরিফুল বের হয়ে দীর্ঘক্ষণ না আসায় তার স্ত্রী স্বামীকে খুঁজতে বের হন। এরপর প্রতিবেশীর ঘরে স্বামীর ধর্ষণের দৃশ্য দেখে ফেলেন তিনি।
এ সময় ভুক্তভোগী গৃহবধূ এবং শরিফুলের স্ত্রীর হৈ চৈ শুনে প্রতিবেশীরা এসে শরিফুলকে আটক করে। তারপর ভুক্তভোগী গৃহবধূ থানায় আসতে চাইলে প্রতিবেশীরা তাকে আসতে দেয়নি। এমনকি শরিফুলকেও ছেড়ে দেয় তারা।

অবশেষে শুক্রবার বিকেলে দিকে ওই গৃহবধূ থানায় এসে শরিফুলের নামে মামলা করেন।

আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি জানান, খাসকররা গ্রামের হবিবর রহমান সর্দারের ছেলে শরিফুলকে আসামি করে থানায় মামলা হয়েছে। শনিবার ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হবে।



No comments:

Post a Comment